বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ের সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩:২২ পিএম
হাইমচরে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ের সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বিতর্কের সূচনায় তারুণ্যের শৃংখলা “এই প্রতিপাদ্য সামনে নিয়ে, হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার – ২০২২ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২৮ই জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আদর্শ শিশু নিকেতন স্কুলের হল রুমে বিতর্ক অনুষ্ঠানে বিতর্ক একাডেমির প্রতিষ্ঠিতা ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠিত পরিচালক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সভাপতিত্বে ও একাডেমির সভাপতি মোঃ নূরে আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এম এ লতিফ, কে ভি এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাসেল,নীলকমল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুল আলম,হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান সোহাগ।
এই সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন আদর্শ শিশু নিকেতন হাই স্কুল,হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বাজাপ্তি রমনি মহন উচ্চ বিদ্যালয় ও কে ভি এন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে বিতার্কিকদের হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথি বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital