শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সম্পত্তির দখল নিতে মামলা হামলা ও হয়রানির অভিযোগ ভূক্তভোগি পরিবারের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২:২৯ পিএম
শাহরাস্তিতে সম্পত্তির দখল নিতে মামলা হামলা ও হয়রানির অভিযোগ ভূক্তভোগি পরিবারের

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তির দখল নিতে মামলা, হামলা ও হয়রানির অভিযোগ তুলেছে এক ভুক্তভোগি পরিবার। যে কোন সময় এ নিয়ে প্রাণনাশের আশংকা করছে ভুক্তভোগি ওই পরিবারটি। উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাঢা মাস্টার কাজি বাড়ির মৃত কাজী আবদুল মজিদ মাস্টারের পুত্র মোহাম্মদ কাজী আবু ওমর এ অভিযোগ করেন।

স্থানীয় এলাকাবাসী ও নথিপত্র সূত্রে জানা যায়, ওই বাড়ির মৃত কাজী আবদুল মজিদ মাস্টারের পুত্র মোহাম্মদ আবু ওমর (৪৩) তার মালিকীয় দখলিয় সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আলমগীর হোসেন (৫৭) জোর পূর্বক বাঁধা দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দু’পক্ষের লোকদের মাঝে উত্তেজনা প্রশমনে শনিবার (৩০ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মোহাম্মদ আবু ওমর তার বসতবাড়ির দক্ষিণ পাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলে প্রতিপক্ষ আলমগীর হোসেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, চাঁদপুর আদালতের মাধ্যমে ওই কাজের নিষেধাজ্ঞা করান।

মোহাম্মদ আবু ওমরের দাবী জজ কোর্টের আদেশ গোপন রেখে আলমগীর হোসেন এডিএম কোর্টে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থণা করে তার নিজ ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণে কালক্ষেপন করছেন। অথচ তিনি উচ্চ আদালতের রায়ে এ ভূমির বৈধ মালিক ও দখলদার।

Model Hospital

এ বিষয়ে মোহাম্মদ কাজী আবু ওমর জানান, আমি আমার মালিকীয় দখলিয় (২৩৪নং রাঢ়া মৌজার সিএস ৫নং খতিয়ানভূক্ত সাবেক ১২০ হালে ১৯২ দাগে মোঃ .০৮ একর) সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে এলাকার কতিপয় অসাধু, স্বার্থনেষী, ভূমিদস্যুদের সহযোগিতায় জনৈক আলমগীর হোসেন কাজে বাঁধা দেন। দীর্ঘদিন ধরে আমি আমার সম্পত্তিতে কোন কাজ করতে পারছি না। যখনই কাজ শুরু করি তখনই তারা মিথ্যা মামলা ও হামলা করে আমি সহ আমার পুরো পরিবারকে হয়রানি করছে। আমি সর্বশেষ জজ কোর্টের আদেশে ওই সম্পত্তির মালিক দখলকার। তারপরও তারা গায়ের জোরে আমার সম্পত্তি দখল নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

ইতোমধ্যে তাদের হামলায় আমার পরিবারের লোকজন ও নির্মাণ শ্রমিকরা তাদের ইট পাটকেল নিক্ষেপে আহত হয়েছে। এছাড়া আমার বসতঘরের প্রাচীর ও থাই গ্লাস ভাংচুর করা হয়েছে। আমি ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। প্রতিপক্ষ আলমগীর হোসেন সম্পত্তির কোন মালিকানা না থাকা স্বর্তেও এলাকার কতিপয় দুষ্টু প্রকৃতির লোকদের একজোট করে আমার কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়ের উদ্দেশ্যে এমনটি করছে।

এ বিষয়ে আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ২৩৪নং রাঢ়া মৌজার সিএস ৫নং, এসএ ৫নং, বিএস ৪১৪নং খতিয়ানভূক্ত সাবেক ১২০, ১২৩, ১১০ দাগে হাল ১৯২ দাগে নাল মোঃ .৩১ একর সম্পত্তি ক্রয় করি। প্রতিপক্ষ আবু ওমর আমার ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করছে।

এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, চাঁদপুর আদালতে আমার দায়েরকৃত মিস মামলা নং-১২৯/১৮ খ্রিঃ অনুকূলে শাহরাস্তি থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া জজ কোর্টের রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপিল করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital