শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের এফএফএস মাঠ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১:১৪ পিএম
মতলব উত্তরে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের এফএফএস মাঠ দিবস

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে এফএফএস মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে পূর্ব হানিরপাড় অলি উল্লাহ মেম্বারের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম সজীব, মো. নজরুল ইসলাম,সালমা আক্তার, ফরহাদ হোসেন, আল আমিন, শাহাদাত হোসেন, সালা উদ্দিন মিয়াজী ও কৃষক শাহজাহান কবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির চাবিকাঠি। তাঁরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার কৃষক বান্ধব। মাননীয় প্রধানমন্ত্রী কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Model Hospital

তিনি বলেন, সবজি ফসলে সম্মিলিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বিষ মুক্ত তরকারি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের কাজ করার আহ্বান জানান।

মতলব উত্তর উপজেলায় এফএফএস মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

উপ-পরিচালক জালাল উদ্দিন বলেন, কৃষকের বাড়ির আঙিনায় চাষ হচ্ছে বিষমুক্ত সবজি। লালন-পালন করা হচ্ছে গবাদি পশু ও হাঁস-মুরগি। ফলমূলের গাছ লাগানোর মাধ্যমে জোগান হচ্ছে পুষ্টির। পতিত পুকুর-জলাশয়ে মাছ চাষ করে মিলছে আমিষ। ফসল আবাদে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বাড়ছে ফলন। এতে কৃষক পরিবারের পুষ্টি ও পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে আসছে অর্থনৈতিক স্বাবলম্বিতা। কৃষক মাঠ স্কুলে কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণে তৃণমূলে এমন পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আইপিএম মাধ্যমে ১২ সপ্তাহ মেয়াদি কৃষক মাঠ স্কুলের কার্যক্রম শেষে অনেক এলাকার কৃষকরা নিজেরাই আবার গড়ে তুলেছেন আইপিএম। যেখানে কৃষকরা একত্রে বসে আবাদ ও ফসলের সমস্যা, সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করেন। নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্যও নানা মতের মিলন ঘটান। নিজেরা সংগঠিত হতে চেষ্টা করছেন।

মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত এসব আইপিএম কৃষক মাঠ স্কুল তৃণমূলের কৃষকদের সচেতন ও সংগঠিত করতে ভূমিকা রাখছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital