বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আপন চাচাকে বিয়ের দাবিতে কিশোরীর অনশন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১০:৪৯ এম
আপন চাচাকে বিয়ের দাবিতে কিশোরীর অনশন

চাচাকে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণির এক কিশোরী। তাদের বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার (৬ আগস্ট) রাত থেকে চাচার বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে। প্রেমিক হাসান (২৪) ওই কিশোরীর চাচা। অনশন করা কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

কিশোরী জানায়, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। এজন্য হাসানকে বিয়ের দাবিতে শনিবার দিনগত রাত ৩টা থেকে তিনি অনশন করছেন। হাসান তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই কিশোরী।

Model Hospital

কিশোরীর বাবা বলেন, ‘যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো নয়। আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, সে আমার সঙ্গে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি তার বাবা-মা নই। আমি একা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সবাই বসে সিদ্ধান্ত নেবো।’

এ বিষয়ে বক্তব্য জানতে প্রেমিক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ঘটনাটি শুধু শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারবো।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।