সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিন; চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১১:৩১ এম
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিন; চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান : জেলা প্রশাসক কামরুল ইসলাম বলেছেন, পরিষদের সক্ষমতা বৃদ্ধি করা, নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে, ইউনিয়ন পরিষদের কর নিয়মিত আদায় করতে হবে, হোল্ডিং ট্যাস্ক আদায় করলে ইউনিয়ন পরিষদের উন্নয়ন করা সম্ভাব হবে। এখন মানুষ বিশ টাকা দিয়ে হাফ লিটার পানি কিনে খায়, এখন আর সেই যুগ নেই, দেশের উন্নয়নের জন্য সকলের সচেতন হতে হবে।

রবিবার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যগনের অংশ গ্রহণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্ধেশিকা ২০২১ এর উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন মানুষকে সচেতন করতে হবে, গ্রাম পুলিশ দিয়ে হোল্ডিং ট্যাক্সের জন্য যারা নিয়মিত কর দেয়নি তাদের নোটিশ দিয়ে কর আদায়ের কাজ করতে হবে। আইন অনুযায়ী কর আদায় করতে হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্থানীয় সরকার আইন বিধি ২০০৯ ভাল ভাবে পড়তে হবে। ভাল ভাবে পড়লে চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য জানতে পারবেন। ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের আইনের বিষয়ে অবগত থাকলে পরিষদের কার্যক্রম বেগবান হবে।

Model Hospital

তিনি বলেন, পরিষদে অর্থ থেকে ছোট ছোট কালভার্ট তৈরি করতে হবে, হাট বাজারের উন্নয়নের ভূমিকা রাখতে হবে। শহরের সুবিধাগুলো এখন গ্রামে পাচ্ছে, ইউনিয়ন পরিষদের কমিউনিটি ক্লিনিকগুলো সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সঠিক ভাবে দেয় কিনা তা তদারকি করতে হবে। পরিষদে সরকারি বিধি সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন,ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনগুলো সঠিক ভাবে করতে হবে, জন্মনিবন্ধনগুলো এখন সব স্থানে প্রয়োজন হচ্ছে। জন্মনিবন্ধনের বিষয়ে চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, এর প্রভাব সব ক্ষেত্রেই পড়বে,কোন কারনে তেলের দাম বৃদ্ধি হয়েছে, জনসাধারণকে তা বুঝাতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানী তেলসহ বিভিন্ন জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এসবের ক্রাইসিসও এক সময় কেটে যাবে, কোন দুষ্কৃতিকারী যাতে এসব বিষয় নিয়ে দেশে উস্কানি দিতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

তিনি বলেন, বাল্য বিয়ের বিষয়ে সকলকে সচেতন হতে হবে, সব স্থানেই আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল ব্যবহার বিধি নিয়ম জানতে হবে, ইউনিয়ন পরিষদের সকল বিষয়ে চেয়ারম্যান সচিব ও মেম্বারদের জ্ঞান অর্জন করতে হবে। রাষ্ট্রের স্বার্থে সকলকে কাজ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সকলকে দক্ষ করা হচ্ছে, জনগনের দোরগোড়ায় সরকারের সেবা পৌছে দিতে হবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ইএলজির ডিফ নুরুদ্দীন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিএলজির আখতার জাহান সাথী, চাঁদপুর সদর উপজেলা উপ সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ হেলাল চৌধুরী, এলজিএসপি-৩ উপ-পরিচালক জহিরুল ইসলাম, এলজিএসপি-৩ ডিফ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সচিবগন উপস্থিত ছিলেন।

শাহতলীতে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

বিকেলে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।