সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১১:৫৩ এম
চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ৫০ বছর বয়সী আদরী রানী চক্রবর্তী নামে নারীর সাথে প্রতারণা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় ৪ প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। লুন্ঠনকৃত স্বর্ণালংকারও পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। রোববার (৭ আগষ্ট) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন-বরিশালের হিজড়া থানার ২৭ বছর বয়সী মিঠু, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ২৫ বছর বয়সী মো. শামীম, একই উপজেলার ১৯ বছর বয়সী লাল চাঁন ও ২০ বছর বয়সী মো. রিফাত।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার তালুকদার প্লাজার ভিতরে অজ্ঞাতনামা প্রতারকরা পুরান বাজার ঘোষপাড়ার নারায়ন চক্রবর্তীর স্ত্রী আদরী রানী চক্রবর্তীর সাথে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে তার গলায় থাকা ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, আট আনা ওজনের ১ জোড়া কানের দুল, ছয় আনা ওজনের চারটি আংটিসহ সর্বমোট ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫হাজার ৫শ’ টাকা নিয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্থ নারী বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

এ ঘটনার একমাস পর শনিবার (৬ আগষ্ট) বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের কালীবাড়ী এলাকায় অভিযান করে উল্লেখিত প্রতারকদের গ্রেফতার করেন। অভিযোগকারী ওই নারী ডিবি কার্যালয় এসে তাদেরকে সনাক্ত করেন।

Model Hospital

পরবর্তীতে পুলিশ সুপার মো. মিলন মাহমুদরে নির্দেশে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের একটি টিম ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত প্রতারক সদস্যদের স্বীকারোক্তি মতে পলাতক আসামী রাসেলের স্বর্ণের দোকান হতে ওই নারীর ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ নজুরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, ওসি তদন্ত সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শাহতলীতে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

বিকেলে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।