বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতায় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১:৪৫ পিএম
মতলব উত্তরে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতায় সভা

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় জাতীয় শোক দিবসের মতবিনিময়, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭ আগষ্ট রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের অডিটরিয়ামের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখের চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের আয়োজনে অনুষ্ঠানে অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আল-আমিন মিয়াজী এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার এসআই আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ইকবাল, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এছাড়াও শিক্ষার্থীদের মাদক সন্ত্রাস থেকে মুক্ত রাখতে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই মাদক প্রতিরোধে সকল শ্রেণীর পেশার মানুষের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক দুর হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।