বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:০৯ পিএম
ফরিদগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
এস এম ইকবাল :চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দপর্ণ পত্রিকার সম্পাদক, স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৮ আগষ্ট সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান ও সাংবাদিকদের সহযোগিতায় স্মরনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ (লিটন), প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, প্রভাষক মহিউদ্দিন, মশিউর রহমান মনা মাস্টার, পল্লী সালাউদ্দিন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুর নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এস এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে মরহুম ইকরাম চৌধুরীর জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাবিবুর রহমান।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।