বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বেগম ফজিলাতুন নেছা মুজিব একজন মহিয়সী নারী; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:১৬ পিএম
বেগম ফজিলাতুন নেছা মুজিব একজন মহিয়সী নারী; জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান : জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব পর্দার অন্তরালে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় শক্তি, সাহস অনুপ্রেরনা দিয়েছেন। প্রতিটি কাজে উৎসাহ দিয়েছেন। যার কারনেই বাংলাদেশ স্বাধীন সার্র্বভৌমত্ব দেশ হয়েছে। বেগম ফজিলাতুন নেছা মুজিব একজন মহিয়সী নারী। দেশের জন্য তার অবদান ও কম নয়।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলণন কক্ষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সয়ালীর শেষে জেলা প্রশাসকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের জীবনে বিজয়লক্ষ্মী নারী হিসেবে শেখ ফজিলাতুন নেছা মুজিব এসেছেন। বাংলাদেশের অর্জনের সংগ্রামে কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয়, একজন নীরব দক্ষ, সাহসী ও দেশ প্রমিক সংগঠক হিসেবে বেগম মুজিবের ভূমিকা অপরিসী।

শেখ ফলিাতুন নেছা মুজিবের জন্ম ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়।

Model Hospital

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুুদ পিপিএম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এ সময় প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন স্থরের লোক উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।