সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাদুল্লাপুর ইউপি সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে বেশি টাকা আদায়ের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:২৩ পিএম
সাদুল্লাপুর ইউপি সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে বেশি টাকা আদায়ের অভিযোগ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও নাম-বয়স সংশোধনী সনদ প্রদানে নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সচিবের এ বাণিজ্যে নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সচিব জোবায়ের হোসেন সরকারি বেঁধে দেওয়া টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন।

সে নিয়মে প্রতি জন্ম সনদে ৩০০ থেকে ৫০০ টাকা ও জন্ম নিবন্ধনে নাম ভুল হলে সংশোধন বাবদ ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ স্থানীয় ও ভুক্তভোগীদের। এ ছাড়া ও অধিক টাকার বিনিময়ে নাবালিকা মেয়েদের বয়স বাড়িয়ে বাল্য বিবাহকে সহযোগিতা করেন। বিভিন্নভাবে প্রতিদিন ১০/১২ হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে লোকজনের সাথে অশোভন আচরণ করেন।

জন্ম-নিবন্ধন নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, জন্মনিবন্ধন আনতে গেলে নানা কাগজপত্রের ভুল ধরেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

Model Hospital

টাকা না দিলেই কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেন উপজেলায় যোগাযোগ করেন। তবে ইউনিয়ন পরিষদে এ অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ইউপি সচিব জোবায়ের হোসেন জন্ম নিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। তবে জন্ম নিবন্ধন মানেই ভোগান্তি। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা।

চান্দ্রাকান্দি গ্রামের আজিজ বলেন, পুরাতন জন্ম নিবন্ধন ভুল আছে এটা সংশোধন করে ডিজিটাল করতে হলে বিভিন্ন দপ্তরে অনেকবার যেতে হয়েছে। তাই তিন হাজার টাকা দাবি করেন। পরে ওই জন্ম সনদ উঠাতে ২ হাজার ২০০ টাকা নেন ওই সচিব। বেলতলী গ্রামের সোনিয়া আক্তার বলেন, জন্ম সনদ পেতে ৫শ’ টাকা দেয়া হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। সচিবকে সতর্কও করা হয়েছে। তারপরও তিনি এ কাজ করে যাচ্ছে।

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সচিব জোবায়ের হোসেন জানিয়েছেন, সরকারি ফি ৫০ টাকা করেছে ঠিক আছে। এখানে পরিষদ বাবদ খরচ আছে। তাই সবকিছু খরচ ধরে প্রতিজনের কাছ থেকে ২০০ বা ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে। সনদপত্রে ভুল থাকলে একটু বেশি লাগে।

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন বলেন, এ বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সর্তক করা হয়েছে। সচিবকে বদলি করে অন্য কাউকে নিয়োগ দেয়ার ব্যাপারে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

শাহতলীতে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

বিকেলে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।