বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বর্তমানে সরকার ৩৪ টি ভাষা শিখার সুযোগ করে দিয়েছে; মেয়র জিল্লুর রহমান জুয়েল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫:৪২ পিএম
বর্তমানে সরকার ৩৪ টি ভাষা শিখার সুযোগ করে দিয়েছে; মেয়র জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে চাঁদপুর রোটারী ক্লাবে মধ্য বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, আমাদের সমাজে নারীদের শিক্ষিত, স্বাবলম্বী করতে পারলে নারীশক্তি কাজে লাগাতে পারবো। বর্তমান সময়ে পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীদের সম্পত্তির অধিকার সহ বিভিন্ন বিষয়ে ধরে রাখার চেষ্টা করা হয়। বর্তমানে সরকার বিদ্যা সংরক্ষণ করার লক্ষ্যে ৩৪ টি ভাষা শিখার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি যাতে বেঁচে থাকে সেই লক্ষ্যে সরকার যুগউপযোগী আইনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপলব্ধি বোধ না থাকলে আইন করে সমাজের বিবর্তন আনা সম্ভব নয়।
তিনি আরো বলেন, সমাজে নারীদের নিজ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভাবে তৈরি করতে হবে। গুরুত্বহীন মানুষের কোন মর্যাদা সমাজে থাকে না। সেই লক্ষ্যে নারীদের শিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প নেই। দেশনেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৪ বছরে সারাদেশে নারীর ক্ষমতায়নের উত্তরণ ঘটিয়েছে। তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের লক্ষ্যে বিনা বেতনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান থেকে শুরু করে টিফিনের ব্যবস্থা এবং শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাঁদপুর এনএসআই ডিডি মেহেদী হাসান, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা এডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ।
জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বয়ক ও কম্পিউটার প্রশিক্ষক মো. তানভীর হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি পল্লি চিকিৎসক সুখরঞ্জন ত্রিপুরা, সহ-সভাপতি পৃথিবীর ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার ভানু প্রমূখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।