শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে সালিশে টাকা না দেয়ায় রিক্সা চালকের পরিবারকে হয়রানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:৫৮ পিএম
মতলবে সালিশে টাকা না দেয়ায় রিক্সা চালকের পরিবারকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর মতলব উত্তর উপজেলায় মোবাইলে প্রেমের সম্পর্কের জের ধরে সালিশি বৈঠকে মোটা অঙ্কের টাকা দাবি করলে দিতে না পারায় অপহরণ ও ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে রিক্সা চালকের পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া মিথ্যা মামলায় কারিমন বেগম (২৫) নামে এক অসহায় মহিলাকে আসামি দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। নিরপরাধ হয়েও দুই মাস আট দিন জেল হাজতে থেকে অবশেষে জামিনে মুক্তি পেয়েছে।

মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ঠেটালিয়া গ্রামে মেম্বার প্রার্থী আব্দুল মান্নানের রোষানলে পড়ে মিথ্যা মামলায় আসামি হয়ে দুটি পরিবার নিঃস্ব হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,মতলব দক্ষিণ বাইশপুর গ্রামের আকতার হোসেনের মেয়ে বিথী আক্তার তার নানার বাড়ি মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নে ঠেটালিয়া গ্রামে মৃত ছেলামত খানের বাড়িতে প্রায় সময় বেড়াতে আসত।

এ সময় বিথী আক্তারের নানার পাশের বাড়ির রিক্সা চালক শাহ আলম প্রধানীয়ার ছেলে শরীফ হোসেনের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিথী আক্তার ছেলেকে ফোন করে দেখা করলে এই ঘটনাটি মেয়ের বাবা জানতে পেরে ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নানকে জানায়। কিন্তু ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান ছেলের পক্ষকে ও প্রেমের সহযোগিতা করেছে এই অপবাদ দিয়ে ওই এলাকার ভাড়াটিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাক্টর চালক মোহাম্মদ কিসমত আলীর স্ত্রী কারিমন বেগমকে সালিশি বৈঠকে ডেকে এনে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান ছেংগারচর থানা পুলিশকে ভুল বুঝিয়ে ঘটনার ৪ দিন পর অপহরণ ও ধর্ষণের একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার, ৬, তারিখ-৭/৯/২০২১। সেই ঘটনায় ট্রাক্টর চালকের স্ত্রী কারিমন বেগমকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করলে অবশেষে তাকে আদালতে মিথ্যা মামলায় দুই নাম্বার আসামি করে চালান দেয়। সেই মামলায় দুই মাস আট দিন পর জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর পুনরায় তাদের কাছ থেকে মেয়ের পরিবার ও মেম্বার আব্দুল মান্নান তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে।

Model Hospital

এই মিথ্যা মামলায় শরীফ হোসেন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন যাবত সে নিরপরাধ হয়ে জেলা কারাগারে রয়েছে। ছেলের জামিন ও সালিশি বৈঠকে জরিমানা টাকা জোগাতে শেষ আশ্রয়স্থল বসতঘর বিক্রি করে দিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেয়ের বাবা আকতার হোসেন ও মা নয়নমণি এর পূর্বে তার মেয়েকে দিয়ে এক ছেলেকে ফাঁসিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের মেয়ে নানীর বাড়িতে বেড়াতে এসে ইতিপূর্বে অনেক ছেলের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। মোবাইলে প্রেমের সম্পর্কের জের নিয়ে ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান নিজে আর্থিকভাবে সুবিধা নিতে না পারায় পুলিশের মাধ্যমে ভুয়া মামলা সাজিয়ে তাদেরকে হয়রানি করছে।এই ঘটনায় মিথ্যা মামলাটি পিবিআই কাছে হস্তান্তর করে সুষ্ঠুভাবে তদন্ত করলে এর সততা বেরিয়ে আসবে। এই দুটি পরিবার মেয়ের বাবা ও মেম্বারের চাঁদাবাজির হাত থেকে মুক্তি পাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital