সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিগঞ্জের রাজারগাঁয়ে ট্রলি ট্রাক উল্টে হতাহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১১:৩৮ এম
হাজিগঞ্জের রাজারগাঁয়ে ট্রলি ট্রাক উল্টে হতাহত ২

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ে ইট ভাঙ্গার মেশিন দিয়ে ট্রলি ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে ও অপর একজন শ্রমিকের হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে।

আহত অবস্থায় শ্রমিক রাকিব হাসানকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

অদক্ষ চালকের বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এই দুর্ঘটনায় দু’জন হতাহত হলেও থানায় কোন মামলা না দেওয়ার জন্য স্থানীয় দালাল চক্ররা ভুক্তভোগী পরিবারকে চাপ প্রয়োগ করে।
গত ১৬ নভেম্বর রাজারগাঁও বাজার এলাকায় হাজিগঞ্জ টোড়াঘর সরদার বাড়ির নুরুর ছেলে ট্রলির ড্রাইভার ইয়াছিন ইট ভাঙ্গার মেশিনের সাথে কয়েকজন শ্রমিক নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটায়।

এই ঘটনায় নিহতের পরিবারের সাথে সমঝোতা করলেও গুরুতর আহত চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড চৌধুরী ঘাট সংলগ্ন আবুল হোসেন গাজীর ছেলে আহত রাকিব হাসানের চিকিৎসার খরচ না নিয়ে তালবাহানা শুরু করেছে।

Model Hospital

রাকিব হাসান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাঁদপুর সরকারি হাসপাতালে তৃতীয় তলায় হাসপাতালের বেডেতে ছটফট করছে।
আহতের পরিবার অভিযোগ করে বলেন, ট্রলির ড্রাইভার ইয়াসিন বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় থানায় মামলা না দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করেছে।

আহত রাকিব হাসানের চিকিৎসার খরচ জোগাতে তার পরিবারের খুব কষ্ট হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ট্রলির ড্রাইভার ইয়াসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান ভুক্তভোগীরা।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।