বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসায় আগুন দিয়ে অধ্যক্ষকে হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪:০৫ পিএম
বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসায় আগুন দিয়ে অধ্যক্ষকে হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার কক্ষে দুইবার আগুন দিয়ে অধ্যক্ষ মিজানুর রহমানকে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবীতে বুধবার সকালে মতলব-বেলতলী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে একে একে দুইবার আগুন দিয়েছে। শুধু তাই নয় বাহিরে দরজা লক করে ভিতরে আগুন দিয়ে অধ্যক্ষকে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা এ ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষকরা বলেন, বিগত ৬৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু হঠাৎ করে গত ২৯ জুলাই রাতে শত্রুতা করে কে বা কারা অফিস কক্ষ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর আবার গত ১২ আগস্ট রাতে অধ্যক্ষকে মিজানুর রহমান ঘুমানো অবস্থা দড়জা লক করে আগুন দেয় তাকে হত্যার উদ্দেশ্যে। এই ঘটনাকে ধিক্কার জানাই। সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এ ঘটনার বিচার করবেন।

এসময় অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের হত্যা চেষ্টার প্রতিবাদে ও মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদ স্লোগান তোলে মানববন্ধনকারীরা।
প্রথম ঘটনায় মতলব উত্তর থানায় জিডি ও পরের ঘটনায় মামলায় দায়ের করেছেন অধ্যক্ষ মিজানুর রহমান।

Model Hospital

মানববন্ধনে অংশ গ্রহণ করেন, সহকারী অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, প্রভাষক আবুল কাশেম আজাদ, মো. মাহববুল হক, আলমাছ মিয়া, খোরশেদ আলম, নাজমুল হক, বেগম কামরুন্নাহার, রোবেল হোসেন, মো. ওছমান গনি, আ. মালেক, বোরহান উদ্দিন, মো. শাহজাহান, স্বপ্না রানী, মাসুম বিল্লাহ সহ সকল শিক্ষকবৃন্দ ও সকল ছাত্র ছাত্রীরা।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।