বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে রহস্যজনক কারণে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:০২ এম
ফরিদগঞ্জে রহস্যজনক কারণে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা
এস এম ইকবাল : ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে ছিলেন। এতে শ্বাশুড়ির ডাকচিৎকারে লোকজন ছুটে যান। তারা ফরিদগঞ্জ থানা পুলিশকে মুঠোফোনে জানান।
পুলিশ উপস্থিত হয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছেন। উপজেলার পাইকপাড়া (দঃ) ইউনিয়নের সাহাপুর গ্রামের আলী ডাক্তারের বাড়িতে ফাঁস দেওয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ই আগস্ট) বিকাল আনুমানিক ছয় ঘটিকায় ।
পুলিশ ও নিকটাত্মীয়গণ জানান, বিকাল আনুমানিক সাড়ে পাঁচ ঘটিকায় জান্নাত আক্তার (২৫) শ্বাশুড়িকে বলেন ছেলে ফাহিম (৩) কোথায় আছে তাকে বাইরে থেকে খুঁজে নিয়ে আসেন। শ্বাশুড়ি নাতিকে খুঁজে নিয়ে ফেরেন। তিনি ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন পুত্রবধু গলায় আড়ার সাথে ঝুলে আছেন। ওই সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। পুত্রবধুর দেহ ঝুলে থাকতে দেখে শ্বাশুড়ির ডাকচিৎকারে লোকজন ছুটে যান। তারা পুলিশে খবর পাঠান।
রাত আনুমানিক আট ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১ ঘটিকায়) মরদেহ থানায় ছিল। সূত্র জানিয়েছে, ময়না তদন্তের জন্য সকালে চাঁদপুর মর্গে পাঠানো হবে।
এ ব্যপারে কথা হয় জান্নাতের বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে। মেয়ে কেন ফাঁস দিয়েছে তিনি বলতে পারছেন না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার জামাতা খুবই ভালো। আমার জানামতে তিনি তার স্ত্রীর প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করেছেন। তার আচার ব্যবহার ভালো দেখেছি। স্বামী-স্ত্রীতে কোন প্রকার ঝগড়া বিবাদের খবর কখনও শুনিনি।
অপরদিকে, শ্বাশুড়ি মমিনা বেগম (৬০) বলেছেন প্রায় চার বছর পূর্বে পাশের গ্রামে ছেলেকে বিয়ে দেই। আমার ছেলে এখন প্রবাসে আছে। সে ছুটিতে বাড়ি এসেছে। প্রবাসে যাওয়ার আগে ও ফিরে বউয়ের সাথে অত্যন্ত সখ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। বউয়ের কখনও কোন বিবাদ হতে ও ভিন্ন আচরণ দেখিনি।
এদিকে, কোন প্রকার কারণ ছাড়া এ আত্মহত্যা কেন করলো এ নিয়ে এলাকায় জোরালো প্রশ্ন উঠেছে। সকলের দাবী প্রকৃত ঘটনা ও রহস্য জানা প্রয়োজন। এ জন্য তারা পুলিশের যথাযথ তদন্তকার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেছেন, জান্নাত আক্তার এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।