বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যার প্রতিবাদে পৌর বিএনপি’র প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ২:৩৭ পিএম
শাহরাস্তিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যার প্রতিবাদে পৌর বিএনপি’র প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে দ্রব্যমূল্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি  ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি পৌর বিএনপি ও ৮-১২ নং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গসংগঠনের আয়োজনে পৌর শহরের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির  কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি পৌর বিএনপি’র আয়োজনে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্স প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জি: মমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান আ’লীগ সরকার দেশে দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যার হোলি খেলায় মেতে উঠেছে। ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নৈরাজ্য ও বিএনপি’র নিবেদিত কর্মীদের ব্যভিচারের হত্যা করে যে তাসের রাজত্ব কায়েম করেছে, সাধারণ মানুষ আজ দিশেহারা।
মানুষ ওই আকাশচুম্বী  দ্রব্যমূল্য ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা আজ কষ্টদায়ক। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এও বলেন এভাবে একটি দেশ চলতে পারেনা। আসুন আগামী নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে এই অভিশপ্ত (আ’লীগ) সরকারকে ছুটিতে পাঠাতে হবে। সেজন্য প্রতিটি ঘরে ঘরে মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বিশেষ অতিথি তার বক্তব্য বলেন, আপনারা একদিকে জীবন জীবিকা নিয়ে সংকটের মধ্যে রয়েছেন। অন্যদিকে সরকারি বাহিনী আমাদের নেতৃবৃন্দকে পাখির মত হত্যা করছে। সম্প্রতি ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।
পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
অন্যান্য অতিথিদের মধ্যে, পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ সফিউল্লাহ মিয়াজী, মোঃ মনিরুজ্জামান, মোঃ মিজানুর রহমান,মোঃ শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সুলাইমান রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলেমান, বিএনপি নেতা আদনান নোমান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমির হোসেন গাজী, ছাত্রদলের পৌর আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আবুল হায়দার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আবুল কাশেম, পৌর যুবদলের নেতা ফরিদ হোসেন প্রমুখ।
এছাড়া পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital