শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলাকান্দায় নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়ি ঘর ভাংচুর, আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ১:৩৫ পিএম
কলাকান্দায় নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়ি ঘর ভাংচুর, আহত ৩

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২১ নভেম্বর রবিবার সকালে কলাকান্দা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোবহান সরকার সুভা আনারস প্রতিকের পক্ষে প্রচারণা চালাতে ৯নং ওয়ার্ড সাতানী গ্রামের যায়। শুকুর প্রধানীয়ার বাড়িতে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লার কর্মীরা হামলা করে। এ সময় ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ নেতা আমজাদ হোসেন ও মাসুদ রানা’সহ বেশ কয়েকজনকে পিটিয়ে জখম করে। তারা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

পরে মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে আহত কামরুজ্জামান বলেন, আমি কলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভার ব্যানার ও পোস্টার সাটানোর পর থেকে নৌকা প্রতিকের কর্মীরা আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছে। সকালে সোভহান সরকার সুভা আনারসে প্রতিকের নির্বাচনী প্রচারণা করার সময় নৌকা প্রতিকের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমার বাড়ি ঘর ভাংচুর করে।

আমজাদ, মাসুদ রানাসহ বেশ কয়েকজনকে দেশীয় অস্র্র দিয়ে আঘাত করে। আমার ঘরে থাকা কয়েকটি মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়।

Model Hospital

আমজাদ হোসেনের বোন শান্তি বেগম বলেন, নৌকার কর্মীরা আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতাড়ি পিটিয়েছে। আমরা নৌকা প্রতিকের সন্ত্রাসী বাহিনীদের বিচার চাই। প্রশাষন যেন তাদের অতি জরুরি আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই দাবী করছি।

এবিষয়ে কলাকান্দা ইউপির স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভা বলেন, নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লা তার লোকজন দিয়ে আমার নেতা কর্মীদের বাড়ি ভাংচুর, হামলা ও নির্বাচনী প্রচারণা কাজে বাধা দিচ্ছে। যা নির্বাচনী আচরণ বিধির বর্হিভূত। তাকে আহ্বান করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগন যাকে যাকে নির্বাচিত করবে সেই হবে চেয়ারম্যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital