শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে সেচ নালা পরিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১:১৬ পিএম
মতলব উত্তরে স্বেচ্ছাশ্রমে সেচ নালা পরিষ্কার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় দীর্ঘদিন অনাবৃষ্টিতে আউশ ধান রোপনের ব্যর্থতার পর আমন ধানে রোপণের জন্য ব্যর্থ হয়ে উপজেলা কৃষকরা যখন নিঃস্ব হওয়ার পথে তখন এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয়।

দীর্ঘদিন ধরে কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তরের সদস্যরা অনাবৃষ্টিতে আউশ ও আমন মৌসুমের সেচ প্রদানের দাবি তুলে আসলে ও কোনরূপ ফল না পেয়ে ২৫ শে আগস্ট ২০২২ উপজেলা প্রাঙণে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। এদিকে উপজেলা সেচ কমিটি ২৪ শে আগস্ট কৃষকদের আমন মৌসুমে পানি দেওয়ার লক্ষ্যে এক সভার আয়োজন করেন।

সভায় কৃষকদের যৌক্তিক দাবি ও বাস্তবিক প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে পানি দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। “কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর” সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানব বন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। পরদিন সকালে স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দল ও মতলব উত্তর উপজেলা সিআইজির সভাপতি মোঃ নাসির উদ্দিন সরকার ও কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর এর আহবায়ক মোঃ আতাউর রহমান সরকারের উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সেচ নালা পরিষ্কার করেন।

সেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন ওটারচর এর কৃষক ও সেচ্ছাসেবী মোঃ কাইয়ুম সরকার, আরিফ সরকার, ইব্রাহিম দেওয়ান, মিলন ভূইয়া, খাককান্দা গ্রামের মালেক প্রধান, আবদুর রউফ প্রধান, দুলাল প্রধান , আবদুল হক, হান্নান মিয়া ও বৈদ্যনাথপুর গ্রামের কৃষক প্রমুখ।
তাদের সবার একটাই দাবি আমরা সেচ্ছাশ্রমে কাজ করতে রাজি তবুও আমার এলাকার কৃষকভাইরা পানি সংকট থেকে উত্তরণ হ’য়ে দেশের খাদ্য উৎপাদনে ভুমিকা রাখুক এটাই আমাদের সার্থকতা।

Model Hospital

এসময় কৃষি উদ্যোক্তা মোঃ আতাউর রহমান সরকার বলেন, বাংলাদেশের জলবায়ু আকস্মিক পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের মাত্রা কখনো তীব্র হয়ে ফসল তলিয়ে যায় আবার কখনো অনাবৃষ্টি জনিত কারণে জমি ফেটে চৌচির হয়ে যায়।

গতবছর এমন সময়ে অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা জলবদ্ধতার স্বীকার হয়ে নিস্ব হয়েছিলাম এবার আবার প্রখর খরায় আউশ রোপণ অনেকেই করতে পারি নাই। যতটুকু করেছে তাও পানির অভাবে সুবিধা হয় নি। এখন আমন নিয়ে সংকটে। এসব কারণে আমরা কৃষকরা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে শস্য উৎপাদন করতে পারছি না। তবে বৈশ্বিক খাদ্য সংকটে খাদ্য দ্রব্যের দাম ঠিক রাখার জন্য যে সব অঞ্চলে এমন সেচ প্রকল্প আছে সেসব এলাকায় জরুরি সেচ সুবিধা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সেচকমিটির কার্যক্রম কে ও আমরা সাধুবাদ জানাই। সেই সাথে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প জরুরী কর্যক্রম সবসময় চালু রাখার অনুরোধ জানাই।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।