শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বৃষ্টির পর স্বস্তিতে কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২:৫৮ পিএম
মতলব উত্তরে বৃষ্টির পর স্বস্তিতে কৃষক

মনিরুল ইসলাম মনির : প্রচণ্ড রোদ আর মাসখানেক মুষল ধারে বৃষ্টির দেখা নেই। চাষের জমি পানিশূন্যতায় ফেটে গেছে। এই অবস্থায় আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মতলব উত্তর উপজেলার কৃষকরা। অবশেষে শনিবার মুষল ধারে বৃষ্টি হয়। রবিবার সকালেও বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে স্বস্তি ফিরে এসেছে আমন চাষিদের মধ্যে।

সরেজমিনে রবিবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। কাদা-পানিতে আমনের চারা রোপণ করছেন কৃষকরা। এমনভাবে কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে আমন রোপণ শেষ হয়ে যাবে বলে জানান তারা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের কৃষক কামাল হোসেন বলেন, এবার বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন বৃষ্টি হওয়ায় মনে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, বৃষ্টি না হওয়া নিয়ে আমন কৃষকদের মধ্যে একটু দুশ্চিন্তা ছিল। তবে এখন বৃষ্টি শুরু হওয়াতে তা কেটে গেছে। ইতিমধ্যে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ সেচখালে পানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই চাষাবাদের একটু সুযোগ থাকলেই এখানকার কৃষকরা আমন রোপণ করবেই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital