শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাগানবাড়ি ইউনিয়নে মেম্বার প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৩:১৮ পিএম
বাগানবাড়ি ইউনিয়নে মেম্বার প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে।

রোববার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। যার যার প্রতীকে ভোট চাইছেন। এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবেন বলে আশ্বাস দিচ্ছেন। সাধারণ ভোটাররাও চান যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর উন্নয়ন করুক।

বাগানবাড়ি ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সেলিম মোল্লা বলেন, আসন্ন ২৮ তারিখ নির্বাচনে আমি ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী। আগেও একবার মেম্বার ছিলাম। আগে যেভাবে মানুষের পাশে থেকে সেবা করেছি। এবার নির্বাচিত হলে মানুষকে আন্তরিকতার সাথে সেবা করে যাব। বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌছে দিব। ওয়ার্ড বাসী সবাই আমাকে ফুটবল মার্কায় ভোট দিবেন ও সবাই দোয়া করবেন।

এদিকে ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম সুমন ভোট চাইছেন মোরগ প্রতীকে। তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জনগনের মাঝে বেশ জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত হয়েছেন তিনি। সাইফুল ইসলাম সুমন বলেন, জনগণের সমর্থনে আমি নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ আমাকে ভোটে নির্বাচিত করলে আমি জনসেবা করবো। কাউকে আমার কাছে আসতে হবে না, আমি মানুষের দ্বারে দ্বারে দিয়ে সেবা করবো। তিনি সকলের দোয়া চান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital