বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে; শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম
অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে; শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল : ফরিদগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২২ উদ্বোধন হয়েছে।

২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা বিআরডিবি মাঠে ফিতা কেটে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এরপর বিআরডিবি মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেচ্ছার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আশিক জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।

Model Hospital

প্রধান অথিতি হিসেবে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, কোভিড-১৯ এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে খাদ্য ও জ্বালানি সংকটে ফেলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যেই রেশনিং প্রথা শুরু হয়েছে। তাই আমাদেরকেও সেই সংকট মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে নিজেদের অনাবাদি জমিটুকুও আবাদের আওতায় নিয়ে আসতে হবে। একসময় প্রযুক্তি ছাড়াই আমরা খাদ্য উৎপাদন করেছি। এখন প্রযুক্তি আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। খাদ্য সংকট মোকাবেলায় সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শহীন, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, ১০ নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, জানিবুল হক জুয়েল, মাজহারুল ইসলাম নিরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারীসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।