বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:৪৪ পিএম
ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
এস. এম ইকবাল : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী দল- বিএনপির ফরিদগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন।
২২ নভেম্বর সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ায় কথা থাকলেও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ৯:৩০ থেকেই নেতাকর্মীরা উপস্থিত হওয়া শুরু করেন। এ সময় পুলিশ বাধা দিলেও সংক্ষিপ্ত সময়ের জন্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা শেষ করেন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস বিএনপি’র নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বক্তব্য তুলে ধরে বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ- আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনকে আরও তীব্র করতে হবে, আরও বেগবান করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, দলের ভাই-বোনদের বলতে চাই, হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে আমাদের দেশনেত্রীকে মুক্ত করব এবং দেশের বাইরে পাঠাব।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী,  যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, প্রচার সম্পাদক মাসুদ আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহবায়ক আমির হোসেন খান, আমজাদ হোসেন শিপন, মুহাম্মদ ফারুক খান, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব সালাউদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু সহ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।