শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৩০ বছর লাশ টানছেন সোলেমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২০ পিএম
৩০ বছর লাশ টানছেন সোলেমান

এস. এম ইকবাল : অসীম সাহসী আর উদ্যমী মো. সোলেমান বেপারী (৬০)। এখনও ছুটে যান বেওয়ারিশ কিংবা আত্মহত্যা পচা গলাসহ সকল লাশ বহন করতে। গোলগাল মুখে দাড়ি। মাঝারী দেহের অধিকারী সোলেমান। এলাকায় লাশবাহী সোলেমান নামে পরিচিত। ফরিদগঞ্জ পৌরসভা এলাকার চরকুমিরা গ্রামের বাসিন্দা সোলেমান বেপারী। মাত্র দুই শতাংশ জমির ওপরে বসত ভিটা তার।

পারিবারিক জীবনে এক কন্যা সন্তানের জনক। এক মেয়ে ও স্ত্রীসহ ৩ সদস্যের পরিবার। অতিকষ্টে মেয়েকে বিয়ে দিয়েছেন। সংসারে সারাবছর অভাব-অনটন লেগেই আছে। তার পরেও ছাড়েননি এই পেশা। ফরিদগঞ্জ থানার ওসি, এসআই থেকে শুরু করে কনস্টবল পর্যন্ত সবাই সোলেমান নামের সঙ্গে পরিচিত। পুরো থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলেই ডাক পড়ে তার।

এছাড়াও গলায় ফাঁস, বিষপানে আত্মহত্যা, পুকুরে ডুবে মৃত্যু, কবর থেকে ওঠানো গলিত লাশ বহন করা তার কাছে কঠিন কোনও কাজ নয়। ঘটনাস্থল থেকে ভ্যানে লাশ নিয়ে ছুটে যেতে হয় সদর হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে জেলা শহর থেকে দূর-দূরন্তে, গ্রামে-গঞ্জে রাতের আঁধারে গিয়েও স্বজনদের বাড়িতে পৌঁছে দিতে হয় মৃতদেহ। আবার বেওয়ারিশ লাশ হলে তার দাফনের কাজটিও করতে হয়। বিনিময়ে তার ভাগ্যে জোটে সামান্য কিছু টাকা।

এভাবে এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে লাশ টানছেন সোলেমান। জীবন-জীবিকার যুদ্ধে বিচিত্র পেশায় জড়িয়ে পড়েছেন তিনি। এ যুদ্ধে কখনও হার মানেননি। সোলেমানের স্ত্রী পেয়ারা বেগম বলেন, ‘প্রথম প্রথম বাড়ির ছেলে-মেয়েরা তার ধারে-কাছে যেত না। এমনকি তার কাছে যেতে আমিও ভয় পেতাম। কোনও কোনও সময় স্বজনদের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে ভোরবেলা বাড়িতে ফিরতো। এখন আর এটা নিয়ে পরিবারের কেউ কিছু বলে না। বরং কাজটি মহৎ ও সেবামূলক বলে মনে করে সবাই।’

Model Hospital

সোলেমান ডেইলি অবজারভারকে বলেন, ছোটবেলা থেকেই পরিবারের অভাব-অনটনের কারণে রিকশা চালাতাম। প্রায়ই চতুরা হাসপাতালের মূল গেটে ও থানার সামনে রিকশা নিয়ে যাত্রীর জন্য বসে থাকতাম। প্রায় প্রতিনিয়ত থানার অফিসারদের নিয়ে বিভিন্ন এলাকায় যেতাম।

তিনি বলেন, তৎসময়ে থানার একজন অফিসারের উৎসাহে আমি লাশ বহনের কাজে জড়িয়ে পড়ি। একটা সময় লাশ বহন করতে অনেক ভয় পেতাম।

সোলেমান বেপারীর মতে, এই কাজটি একটি সেবা ও মহৎ পেশা। আজ পর্যন্ত একাধারে লাশ বহনের কাজটি করে যাচ্ছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়লেও দুমুঠো ডাল-ভাতের আশায় এই বৃদ্ধকে এখনও লাশ টানতে দেখা যায়। তিনি বলেন, ‘প্রত্যেকটি থানায় একটি করে লাশবাহী অটোভ্যান ও চালক নিযুক্ত থাকলে এই সেবাটি সহজে দেওয়া যেত।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সোলেমান আছেন বলে অপমৃত্যুর ও বেওয়ারিশ লাশ দাফন করতে সমস্যা নেই। যেখানে যখন দরকার তাকে ডাক দিলেই হাজির। এরপরে সোলেমানের মতো মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এ কাজে তার তেমন চাহিদাও নেই। যে যেমন পারে তাকে খুশি করার চেষ্টা করে। সোলেমান একজন ব্যতিক্রমী মানুষ। লাশ বহনে তার কোনও গড়িমসি নেই।’

এ পর্যন্ত কতগুলো লাশ বহনকরেছেন সোলেমান তার হিসাবও রাখেননি। তবে ৬ থেকে ৭ হাজার লাশ হবে বলে তিনি জানান। এ কাজে শুরুর দিকে মনের মাঝে ভয়-ভীতি থাকলেও এখন সবকিছুই স্বাভাবিক বলে মনে হয় তার কাছে।

সোলেমান আরও জানান, সময়মতো লাশ মর্গে নিতে না পারলে সমস্যায় পড়তে হয় তাকে। আবার চিকিৎসক না থাকায় অনেক সময় মর্গে লাশ রেখে সেখানে খাওয়া-দাওয়াসহ রাতে ঘুমাতে হয়। বৃদ্ধ বয়সে অনেক কষ্টে বর্তমানে তিন সদস্যের পরিবারে স্ত্রী-মেয়ের ভরণ-পোষণ চালাতে হয়। আগে নিজ ভ্যানে লাশ পরিবহন করলেও বর্তমানে প্রযুক্তির পরিবর্তনে সিএনজি-অটোরিকশা লাশ বহন করে।
তিনি বলেন, অভাব যেন লেগেই আছে তার পেছনে। মাঝে মাঝে লাশ বহনে যে আয় হয়, সেটা দিয়ে কোনও রকমে চলে তার সংসার। তবুও লাশ টানার পেশা ছাড়েননি তিনি।

মাসে কত টাকা আয় হয় জানতে চাইলে তিনি বলেন, মানুষ যখন মারা যায় তখন স্বজনরা হয়ে যায় অসহায়। তাই লাশ বহনে দর কষাকষি না করে মানুষ খুশি করে যা দেয়, সেটা নিয়ে আমিও খুশি থাকি। তবে, এতে দেখা যায় প্রতি মাসে গড়ে আয় হয় ৫ থেকে ৬ হাজার টাকা। অনেকেই আবার খুশি হয়ে বকশিশও দেয়। এই অর্থ দিয়ে কোনও রকমে চলছে তাদের জীবন। সোলেমানের কাছে এটি একটি মহৎ পেশা। তিনি বলেন, ‘সব মানুষকে কবরে যেতে হবে।’ এটা ভেবেই আজও লাশ টানছেন তিনি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।