বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপির ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আলমগীর কবিরাজের উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:৫৬ পিএম
মোহনপুর ইউপির ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আলমগীর কবিরাজের উঠান বৈঠক

মতলব উত্তর ব্যুরো : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আলমগীর কবিরাজের পক্ষে মোরগ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে ভোটাররা মিছিল বের করে বাহাদুরপুর গ্রাম প্রদক্ষিণ করে।

সোমবার (২২নভেম্বর ) বিকেলে ৬ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকার নান্নু মিজির বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী, সমর্থক ও ভোটারসহ অসংখ্য লোক সমবেত হয়।

আলমগীর কবিরাজ মোহনপুর ইউনিয়নের তার নিজস্ব ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য প্রার্থী আলমগীর কবিরাজ একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো।

ইউপি সদস্য পদপ্রার্থী আলমগীর কবিরাজ বলেন , আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে আমার সাধ্যমত এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ড এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ নির্মূল করা সহ ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।

Model Hospital

এসময় বক্তব্য রাখেন- আহার চৌধুরী, নান্নু মিজি, বাবুল প্রধান, আর্শাদ, রনি সিকদার, কালু, সোলেমান গাজী, খোকা প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital