শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মাদক কারবারি জয় বর্মন গ্রেফতার, পালিয়েছে সহপাঠি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৬ পিএম
চাঁদপুরে মাদক কারবারি জয় বর্মন গ্রেফতার, পালিয়েছে সহপাঠি

বিশেষ প্রতিবেদক : চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি ও সেবনকারী জয় বর্মন(২৪)কে জেলা গোয়েন্দা শাখা চাঁদপুর আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে। এ সময় তার সাথে থাকা অপর বন্ধু পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা অনুমান ৬টায় দিকে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ জয় বর্মন(২৪)কে গ্রেফতার করে পুলিশ। গ্রফতার হওয়া জয় বর্মন(২৪),তার বন্ধু আরাফাত খান ওরফে সানি (২৪), এর পূর্বে গত বছরের রোববার (১১ জুলাই) ২০২১ সালে রাত ৯টার দিকে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আটক হয় জয় বর্মণ (২২) ও আরাফাত খান ওরফে সানি (২৪) নামে দুই মাদকসেবী।

ওই সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত তাদেরকে তাৎক্ষনিক ৬ মাস ও ৩ মাস করে কারাদন্ড দিয়ে ছিল ভ্রাম্যমান আদালতে। এ ২ মাদক ব্যবসায়ী ও সেবককারী আদালতের নির্দেশে সাজা খেটে জেল থেকে মুক্তি পেয়ে পুরনায় আবার তাদের পুরাতন ব্যবসা শুরু করে। এ যাত্রায় পূর্বের ২ বন্ধুর মধ্যে একজন অভিযানের সময় পালিয়ে যায় বলে গ্রেফতার হয়নি।

জানা গেছে,চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামূল হক চাঁদপুরের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই,নিরস্ত্র) মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চাঁদপুর শহরের সদর মডেল থানাধীন বড় ষ্টেশন সড়কের ১৪নাম্বার কোয়াটার এলাকার রেলওয়ে শিশু বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী জয় বর্মনকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্টস্টেশন এলাকার জয় টেলিকোম নামক ব্যবসা প্রতিষ্ঠান খুলে তার অন্তরালে এভাবে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার-ভৈরব উপজেলার, রাম শংকরপুর এলাকার ১২নং ওয়ার্ডের তার পিতা মৃত খোকন চন্দ্র বর্মন ও মাতা-শীলা রানী বর্মনের ছোট ছেলে।

Model Hospital

সে বর্তমানে চাঁদপুর জেলা শহরের- চাঁদপুর পৌরসভার শহীদ জাবেদ সড়কস্থ ম্যাচ ফ্যাক্টরী, ১০নং পৌর ওয়ার্ড এলাকার শাহানারা আক্তার শানুর বাড়ীর ভাড়াটিয়া। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২১ সালের রিপোটটি কি ছিল তা’পাঠকের জন্য তুলে ধরা হলো: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযান কালে গতবছর আটক জয় বর্মণ (২২) ও আরাফাত খান ওরফে সানি (২৪) নামে দুই মাদকসেবী। তাদেরকে ৬ মাস ও ৩ মাস করে কারাদন্ড দিয়েছিল ভ্রাম্যমান আদালত।

গতবছর ২০২১ সালের রোববার (১১ জুলাই) রাত ৯টার দিকে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

কারাদন্ডপ্রাপ্ত শহরের নিউ ট্রাকরোড ম্যাচ ফ্যাক্টরী এলাকার খোকন বর্মণের ছেলে এবং আরাফাত শহরের জেটিসি শ্রমিক কলোনীর আরব খানের ছেলে।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে রাত ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এবং সশস্ত্র আনসার ব্যাটালিয়ন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম শহরের কালিবাড়ি রেলওয়ে প্লাটফরমের উপর জয় টেলিকোম সেন্টার থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদকসেবী জয় বর্মণ ও মোঃ আরাফাত খানকে ৫ গ্রাম গাঁজা ও ২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে যথাক্রমে দু’টি মামলা রুজু করে ৬মাস ও ৩ মাসের কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বলা হয়েছিল।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।