বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে কাজী হাবিবের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:০৭ পিএম
মতলব উত্তরে বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে কাজী হাবিবের মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আসন্ন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে সদস্য প্রার্থী মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী হাবিবুর রহমান মতবিনিময় করেছেন।

শনিবার সকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, গোলাম হোসেন, মিজানুর রহমান সরদার, আবু নাছের, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, শাহানারা বেগম, রোকেয়া আক্তার ঝর্ণা।

একই দিন শুক্রবার সন্ধায় মোহনপুর পর্যটনে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথেও মতবিনিময় করেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কাজী হাবিবুর রহমান।

এছাড়াও শুক্রবার বিকেলে ষাটনল ইউনিয়ন প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি সদস্য মোশারফ হোসেন, আক্কাস আলী মোল্লা, ডা. মোঃ মনির হোসেন, জাকির হোসেন সরকার, জসিম দেওয়ান ও সংরক্ষিত মহিলা সদস্য আলো বেগম প্রমুখ।

Model Hospital

বিভিন্ন ইউনিয়নে মতবিনিময়কালে কাজী হাবিবুর রহমান সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে সদস্য পদে নির্বাচিত হয়ে মতলবের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন ও নুরে আলম সরকার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital