বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পিআইও অফিসে ৩য় দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:০৬ পিএম
চাঁদপুরে পিআইও অফিসে ৩য় দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন
সজীব খান : জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী পিআইও অফিসের অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা অনুযায়ী চাঁদপুরে পিআইও অফিস তৃতীয় দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অফিসের সামনে অবস্থান করে তৃতীয় দিনের  অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।   তাদের দাবিগুলো হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ডিআরআরও পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদে আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের কর্মচারীদের পদ পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগ মাধ্যমে পুরাণ এ সব দাবি গুলো নিয়ে তারা ১২ সেপ্টেম্বর  ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তর বঙ্গবন্ধুর হাতে গড়া মন্ত্রণালয় হিসেবে এখনো আপডেট হয়নি, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আপডেট হয়েছে, শুধু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এখনো পিছিয়ে রয়েছে, আমরা সরকারের বিভিন্ন উন্নয়নর মূলক প্রকল্প বাস্তবায়ন করে থাকি, বিভিন্ন দুর্যোগে জনগণের দোরগোড়ায় আমরা সেবা পৌঁছে দিয়ে থাকি, প্রশাসনকে সহযোগিতা করে থাকি, সরকারের উন্নয়ন প্রকল্প  টিআর, কাবিখা কাবিটা, ইজিপিপি, বীর নিবাস সহ সকল উন্নয়নমূলক কাজ গুলো আমরাই করে থাকি, কিন্তু আমরা এখনো সরকারের আপগ্রেডেশন থেকে পিছিয়ে রয়েছে, আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর  কাছে জোরালো দাবি করছি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কার্য্য সহকারী কেশব চন্দ্র দাস, মোঃ নাছির আহমদ,অফিস সহায়ক মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital