শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

লেখক জেসমিন মুন্নীর সম্মাননা স্মারক অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১০ পিএম
লেখক জেসমিন মুন্নীর সম্মাননা স্মারক অর্জন
সজীব খান : প্রখ্যাত লেখক জেসমিন মুন্নী বাংলাদেশ ব্যাংক কলোনী স্কুল প্রাক্তণ ছাত্র ছাত্রী পরিষদের চট্রগ্রামের সম্মাননা স্মারক অর্জন করেছেন।
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক কলোনী স্কুল প্রাক্তণ ছাত্র ছাত্রী পরিষদ চট্রগ্রামের বাংলাদেশ ক্লাব লিমিটেড উত্তরায় ঢাকা চ্যাপ্টারের আয়োজনে জেসমিন আরা মুন্নীকে কবিতা আবৃত্তি ও প্রাক্তণ ছাত্রী হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেসমিন আরা মুন্নী আশিকাটি এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল হকের একমাত্র পুত্রবধু এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কণ্যা সন্তানের জননী, ইতিমধ্যে তার কয়েকটি গল্পের বই বাজারে রয়েছে, দীর্ঘদিন যাবৎ তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করছেন।
লেখক জেসমিন মুন্নী বলেন, স্কুল বলতেই নস্টালজিয়া। ১৯৬০ সালে কেজিতে ভর্তি হওয়া প্রথম ব্যাচের জাফর সাঈদ থেকে শুরু করে সদ্য পাশ করা টগবগে যুবক সবার এক মিলন মেলা হয়েছে। স্কুলটা ষাটের দশকে শুরু হলেও আমাদের সময় এসে এসএসতে বসি। প্রথম ব্যাচ বলে একটু বাড়তি কদর। অনুষ্ঠানটা ছিলো মূলত ঢাকাবাসীদের নিয়ে। আয়োজকদের আন্তরিকতার কোন কমতি ছিলো না। কবিতাপাঠ ও সম্মাননা ছিলো বিশেষ পাওয়া।
৮৬ ব্যাচের পক্ষ থেকে সুলতান, খোরশেদ ,আতিক, আতাউরের  অক্লান্ত প্রচেষ্টার কারেছেন, কৃতজ্ঞতা জানাই এবং চট্টগ্রাম থেকে আগত সবার প্রতি রইলো ভালোবাসা। আনন্দময়  সুন্দর একটা বিকেল উপহার দেবার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।