শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচর চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ২:২৪ পিএম
হাইমচর চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করতে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলা চরভৈরবী ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সাগর।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোওয়ার গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান আখন।
এতে বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ভুট্টো, জি এম ফজলুর রহমান আকাশ, মোঃ সোলাইমান মিয়া, শরীফ হাওলাদার প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন- তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সংগঠিত করতেই ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করা হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তারা আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের ভোটে নয়, নিশিরাতে গায়েবী ভোটে ক্ষমতায় এসেছেন। এভাবেই বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই গণঅভূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাঝি, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়াজি, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক হুমায়ুন কবির লিটন, ৬নং চরভৈরবী ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর রাঢ়ী, সাধারণ সম্পাদক রাকিব রাঢ়ী, ২নং ওয়ার্ড সভাপতি হারিছ মোল্লা, সাধারণ সম্পাদক আল আমিন, ৩নং ওয়ার্ড সভাপতি মহসিন হাওলাদার, সাধারণ সম্পাদক বুল বুল মাল, ৪নং ওয়ার্ড সভাপতি বিল্লাল খান, সাধারণ সম্পাদক সুমন মল্লিক, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক জমাদার, ৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর দেওয়ান, সাধারণ সম্পাদক জাকির বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি আলমগীর প্রধানীয়া, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, ৮নং ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিন মাঝি, সাধারণ সম্পাদক বিল্লাল সর্দার, ৯নং ওয়ার্ড সভাপতি হানিফ চৌকিদার, সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital