শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুজাতপুর বাজারে অগ্নিকান্ড ও দুর্যোগ থেকে রক্ষা পেতে খাজমে খতম ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৬ পিএম
সুজাতপুর বাজারে অগ্নিকান্ড ও দুর্যোগ থেকে রক্ষা পেতে খাজমে খতম ও দোয়া

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ড ও বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার নির্মিত্তে খাজমে খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুজাতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ আয়োজন করে বাজার বণিক সমিতি। সকল ব্যবসায়ীদের সহযোগিতায় মিলাদ আয়োজন করা হয়।

মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান।

খাজমে খতম পরিচালনা করেন মাওলানা মুফতী যাইনুল আবেদীন ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মুফতী রবিউল ইসলাম। ৪৫ জন ইমামের অংশগ্রহণে এ মিলাদ আয়োজন করা হয়। সুজাতপুর বাজারে অগ্নিকাণ্ড ও সবধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে। এছাড়াও কবরবাসীর আত্মার শান্তি ও দুনিয়ার সকল মানুষের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

Model Hospital

সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় বাজারের ব্যবসায়ী, আগত অতিথিবৃন্দ ও মুসল্লিগণ মিলাদ শরীফে অংশগ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওছমান গনি সরকার, কোষাধ্যক্ষ আঃ সালাম, প্রচার সম্পাদক আল-আমিন মোল্লা, হিসাব নিরক্ষক মোঃ মামুন, সদস্য মোফাজ্জল হোসেন, মোঃ সুজন সহ বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চাকা। ব্যবসায়ীদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি সমৃদ্ধি হয়। এই ব্যবসায়ীদের সুখে দুঃখে খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব। আজকে যে মিলাদ আয়োজন করা হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করি।

তিনি আরও বলেন, সুজাতপুর বাজার উন্নয়নে উপজেলা পরিষদের মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও ব্যবসায়ী ও বাজার উন্নয়নে আরো বরাদ্দ দেওয়া হবে এবং সবসময় উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital