শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপাদী ইউপি সচিব নাছির আলমের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:০১ পিএম
উপাদী ইউপি সচিব নাছির আলমের মৃত্যু
সজীব খান : মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউপি সচিব নাছির আলমের মৃত্যু বরণ করেছেন।
সোমবার চাঁদপুর সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪০) বছর। তিনি স্ত্রী, দুই কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাছির আলমের জানাজার নামাজ সোমবার আসরের নামাজের পর তার নিজ এলাকা সদরের কল্যাণপুর ইউনিয়নে দাসাদীতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, ব্যবসায়ী রাজনীতিবিদ সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাসির আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) নের্তৃবৃন্দের পক্ষে জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম কুদ্দুছ আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীন।
তারা মরহুমের বিদেহী আত্মার  মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৬নং উপদী ইউনিয়নের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যজ্জ্বল এ মানুষটি মৃত্যু আগ পর্যন্ত সকল সহকর্মী,  ইউপি চেয়ারম্যান, সদস্যদের সাথে ভাল ব্যবহার করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital