বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় টেলিভিশন সাংবাদিক ফোরামের মুক্ত আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৬ পিএম
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় টেলিভিশন সাংবাদিক ফোরামের মুক্ত আলোচনা

স্টাফ রির্পোটার: চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ব্যবস্থাপনায় ১৪তম জাতীয় ইলিশ উৎসব চাঁদপুর-২০২২ অনুষ্ঠানে জাটকা ও মা ইলিশ সংরক্ষন মৌসুমী বিষয়ে মুক্ত ভাবনায় সকল মাছ ধরার নৌকা প্রশাসনের হেফাজতে রাখা জরুরী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সেক্রেটারী ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাদের পলাশের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিজয় টিভির স্টাফ রির্পোটার ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে বিজয় টিভির স্টাফ রির্পোটার ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন,  ইলিশ রক্ষায় জেলেদের পুর্নবাসন করতে হবে। জেলেদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। কারন জেলেদের সংসার রয়েছে। জেলেদের পুনবাসন করলে মা ইলিশ রক্ষা করা যাবে। অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধ করলে ইলিশ রক্ষা করা যাবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় কাজ করছে। ইলিশ মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামজিক আন্দোলনের মাধ্যমে মা ইলিশ রক্ষার প্রতিবাদ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের সাবেক ডিসি বতমান অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল স্যার ইলিশ সম্পদ রক্ষায় ব্যাপক কাজ করেছেন। তিনি চাঁদপুর জেলাকে ইলিশের নামে ব্যান্ডিং করেছেন। আমি ধন্যবাদ জানাই চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন ভাইকে। তিনি এ উৎসবের মাধ্যমে ইলিশকে তুলে ধরেছেন। যার যার অবস্থান থেকে আমরা সচেতন হলে ইলিশ সম্পদ রক্ষা করা যাবে।

Model Hospital

মুক্ত ভাবনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চোধুরী। তিনি বলেন, আমি আশা রাখি জাতীয় ইলিশ উৎসব আরো বড় পরিসরে করার চেষ্টা করবে হারুন ভাই। কিভাবে ইলিশকে বিশ্বে তুলে ধরা যায় তা তুলে ধরছে চতুরঙ্গ। ২০১৩সাল থেকে এ উৎসবটা শুরু করছে চতুরঙ্গ। ইলিশের জন্যই আজ ইলিশের বাড়ি চাঁদপুর। ঝাটকা রক্ষায় প্রশানের পক্ষ থেকে কঠোর অভিযান করা হয়েছে। ইলিশ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।

আরো বক্তব্য রাখেন, দেশ টিভির জেলা প্রতিনিধি  ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিব ফোরামের কার্যনির্বাহী সদস্য লক্ষন চন্দ্র সূত্রধর। তিনি বলেন, আপনারা কারেন্ট জাল উৎপাদন বন্ধ করেন, তাহলে জেলেরা নদীতে মা ইলিশ ধরবে না। কোন কোন স্থানে জনপ্রতিনিধিরাও নদীতে মা ইলিশ ধরতে সহযোগিতা করেন। প্রকৃত জেলেরা সরকারি  সহায়তা না পাওয়ায়, জেলেরা মাছ ধরতে নদীতে নামে। চতুরঙ্গকে ধন্যবাদ, তারা ইলিশ সম্পদটাকে বিশ্বে তুলে ধরছে।

এসময় আরো বক্তব্য রাখেন, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা যোবায়ের, ডিবিসি টিলিভিশনের জেলা প্রতিনিধি আতিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল বাহার।

মুক্তভাবনা অনুষ্ঠান শেষে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন সংস্থার মহাসচিব হারুন আল রশিদ এর পরিচালনায় গুনী সাংবাদিক কে সংবার্ধনা ক্রেস্ট প্রধান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর  ১৪তম জাতীয় ইলিশ উৎসব এর আহবায়ক কাজী শাহাদাতসহ  শিল্পী সাহিত্যিক,সাংবাদিক  সুধীজন ও মৎস্যজীবির নেতৃবৃন্দ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital