বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতলবে ছাত্রলীগের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:২৩ পিএম
বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতলবে ছাত্রলীগের মিছিল

মনিরুল ইসলাম মনির : সারাদেশে দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষিাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌর ছেংগারচর পৌরসভা কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভির সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবীর হায়াৎ সিহাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহাম্মেদ, মাশরুল খাঁন তামিম, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা রাজিব মিয়া, আবু হানিফ অপূর্ব, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন, ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মাশরাফি মাসুদ, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা, আকবর হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিজয় ইসলাম, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিসান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা টিটু, পারভেজ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Model Hospital

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামাত-শিবির আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য ও পুলিশের উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাইয়ের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা প্রদান করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital