বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইসলামী ফ্রন্টের সভাপতি হেলাল সেক্রেটারী গাজী মোস্তাক ও সাংগঠনিক ইউসুফ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৯ পিএম
শাহরাস্তিতে ইসলামী ফ্রন্টের সভাপতি হেলাল সেক্রেটারী গাজী মোস্তাক ও সাংগঠনিক ইউসুফ

শাহরাস্তি প্রতিনিধি : ‘কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ স্লোগানে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ২০২২ সম্পন্ন হয়েছে।

২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।

ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাষ্টার মো: হেলাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

কাউন্সিল অধিবেশনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. মুহাম্মদ মফিজুল ইসলাম।

Model Hospital

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক আল্লামা মুহাম্মদ মনির হোসাইন আল-আবেদী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাএসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদ মজুমদার।

কাউন্সিল অধিবেশনে মাষ্টার মো: হেলাল আহম্মেদকে সভাপতি, মাওলানা গাজী মোস্তাক আহম্মেদকে সাধারন সম্পাদক, ও মাওলানা ইউসুফ হাছান মাহমুদীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট শাহরাস্তি উপজেলা ইসলামী ফ্রন্টের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital