বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর দক্ষিণ বিষ্ণপুর সপ্রবির পানির মোটর চুরি; পরে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম
চাঁদপুর দক্ষিণ বিষ্ণপুর সপ্রবির পানির মোটর চুরি; পরে উদ্ধার
এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৫নং দক্ষিণ বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘটনার ৩ দিন পর ২চোরকে সনাক্ত করে চুরি হওয়া মোটরটি উদ্ধার করা হয়।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সালিশ বৈঠকে আটক চোরদেরকে বেত্রাঘাত, জুতোপেটাসহ ১০ হাজার টাকা জরিমানা করে এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ননিগোপাল পাল জানান, গত ৩দিন আগে বিদ্যালয়ের নতুন পানির মোটরটি চুরি হয়ে যায়। বিষয়টি তিনি বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার সোহেল খানকে জানান। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি ধনপদ্দি মিজির বাড়ির কালু মিজির পুত্র রাব্বি (১৭) মোটরটি চুরি করেছে। তার সহযোগী ছিলো বরকত উল্লাহ বাড়ির মৃত কাজলের পুত্র সজিব। পরে চোর রাব্বির নানা শাহজাহান মুন্সির ঘর থেকে চুরি যাওয়া মোটরটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার সোহেল খান জানান, আমরা বৃহস্পতিবার বিকেলে সালিশি বৈঠকে বসি। পরে এলাকার লোকজনের উপস্থিতিতে চোরদেরকে বেত্রাঘাত, জুতোপেটা ও ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেরে দেওয়া হয়।
এদিকে বিদ্যালয়ের জমিদাতা রাজ্জাক প্রধানিয়া, এলাকাবাসী রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, আঃ হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতোপূর্বে এই এলাকায় অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে মাদ্রাসার ১৫ কেজি রট এবং একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরি হয়েছে। আমাদের ধারণা এই চোরদের দ্ধারাই এসব চুরি হয়েছে।
তারা জানা, এই কিশোর চোরদের পেছনে একটি বড় ধরনের সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা অন্তরালে থেকে তাদেরকে পরিচালিত করে। এই বিচারের মাধ্যমে তাদের কে বাচিয়ে দেওয়া হয়েছে। এই চোরদের কে প্রশাসনের হাতে তুলে দিলে আসল চক্রটির পরিচয় বেরিয়ে আসতো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital