বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে ১৮টি মন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম
শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে ১৮টি মন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময়

নোমান হোসেন আখন্দ : শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে ১৮টি দূর্গাপূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, শাহরাস্তি পল্লী বিদ্যুৎতের জোনাল ম্যানেজার মোবারক হোসেন খাঁন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মমিনুল হক বকাউল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ ফারুক, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র মো: শাহাবুদ্দিন আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমৃত মজুমদার টুটন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার ১৮টি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ১৮টি দূর্গাপূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital