বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাছের সাথে শত্রুতা-মতলব উত্তরে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:২০ পিএম
মাছের সাথে শত্রুতা-মতলব উত্তরে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করে ফেলেছে দুর্বৃত্তরা। মাছের সাথে এ কেমন শত্রুতা, এলাকায় বাণিজ্যিকভাবে প্রচুর মাছ চাষ হলেও এ ধরনের ঘটনার কখনো ঘটেনি বলে জানান স্থানীয় মাছ চাষীরা। মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে।

ঘটনার খোঁজখবর নিয়ে জানা যায়, স্থানীয় হাজিপুর গ্রামের রুবেল মিয়া তার দুটি পুকুরে মাছ চাষ করেন। এর মধ্যে ২৫ শতকের এই পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ নানা জাতের মাছ চাষ করেছেন। শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালে পুকুর ঘাটে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। চারদিকে শুধু মরা মাছ আর মাছ ভেসে রয়েছে। আশপাশের লোকজন এসে এ দৃশ্য দেখে সবাই যেন হতবাক। স্থানীয় লোকরা বলাবলি করছে মাছ চাষী রুবেল মিয়া খুবই সদালাপী ও মিষ্টভাষী। কারো সাথে তার শত্রুতা থাকতে পারে এমনটা তাদর সকলেরই অজানা।

ওই এলাকার মাছচাষী আব্দুল বাতেন প্রধান জানান, আমাদের এলাকায় আমরা প্রচুর মাছ চাষ করে আসছি। কিন্তু কখনো কারো পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনা এই প্রথম।

ক্ষতিগ্রস্থ মাছচাষি রুবেল মিয়া জানান, জানামতে আমি ভাই কারো কোন ক্ষতি করি নাই কিন্তু কে বা কারা আমার এই ক্ষতি করে ফেলল আমি মোটেও বুঝতে পারছি না। আমার কমপক্ষে দুই লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। মাছের সাথে এ কেমন শত্রুতা আমি ঠিক বুঝে উঠতে পারছিনা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital