শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৫ পিএম
শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (২৪-সেপ্টেম্বর) সকাল ১১ টায় শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহরাস্তির উদ্যোগে পরিষদ কমপ্লেক্স   চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
ওইদিন নোয়াখালী ,লক্ষীপুর ,চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আহসান হাবীবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মেলায়
প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সময় প্রধান অতিথি মেলা প্রাঙ্গণের স্থাপিত দশটি স্টল ঘুরে দেখেন। প্রধান অতিথিকে কৃষি অফিসার আহসান হাবিব প্রদর্শিত স্টলের সেবা সম্পর্কে ধারণা প্রদান করেন। ওই সময় প্রধান অতিথি প্রদর্শিত স্টলের বৈজ্ঞানিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে এবং খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন হওয়ার পরামর্শ দেন।
এ সময় কৃষি অফিসার আহসান হাবিব বিগত দিনে কৃষিক্ষেত্রে অর্জনের তথ্যাদি তুলে ধরেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি  পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুল মান্নান, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান,উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক বকাউল,উপজেলা মৎস্য অফিসার মো. তোসিফ উদ্দিন,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, উপ সহকারী কৃষি অফিসার ইউনুস পাটোয়ারীও  বলরাম সাহা।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে শাহরাস্তি পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন ,উপজেলা আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌরসভা আ’লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী,উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান মনির, মহিলা আ’লীগের নেত্রী জাহানারা ইমাম, আলীগের মহিলা নেত্রী রাবেয়া বসরি বকুল।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী তিনদিন ব্যাপী সাধারণ জনগণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।চাইলে যে কেউ ফলজ বনজ এবং  বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital