শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ১০ ইউপিতে নৌকা পেলেন পূরাতন ৬, নতুন মূখ ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:১৬ পিএম
শাহরাস্তির ১০ ইউপিতে নৌকা পেলেন পূরাতন ৬, নতুন মূখ ৪

মাসুদ রানা : বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের স্বাক্ষরিত পরিপত্রে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ টি ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

শাহরাস্তি উপজেলার নৌকা প্রতীকের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সূচীপাড়া উত্তর ইউপি (বর্তমান চেয়ারম্যান) মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউপির মাহতাব উদ্দিন আহমেদ, চিতোষী পূর্ব ইউপির আবু ইউসুফ পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউপির জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,রায়শ্রী উত্তর ইউপির মোঃ মোশারেফ হোসেন , রায়শ্রী দক্ষিণ ইউপির আব্দুর রাজ্জাক, মেহের উত্তর ইউপির মোঃ মনির হোসেন, মেহের দক্ষিণ ইউপির মোহাম্মদ রুহুল আমিন, টামটা উত্তর ইউপির মোঃ আলমগীর কবির মজুমদার, টামটা দক্ষিণ ইউপির মোঃ শফিকুর রহমান মজুমদার।

দলীয় সূত্রে জানা যায়, উক্ত চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নৌকা পেতে ৭২ জন দলীয় নেতাকর্মী ইউপি পর্যায়ে বর্ধিত সভায় নাম অন্তর্ভূক্ত করান। ওই নাম জেলা নেতৃবৃন্দের সুপারিশ ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতীক বরাদ্দ মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়। পরে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থী নামে এই নৌকা প্রতীক বরাদ্দ দেন।

Model Hospital

উল্লেখ্য, পূর্বনির্ধারিত ২৩ শে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন , নির্বাচন কমিশন সচিবালয় আগামী ২৬ ডিসেম্বর নতুন সময়সূচি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital