শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩:২১ পিএম
শাহরাস্তিতে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন (মুক্তি) বিদেশে সুচিকিৎসার  দাবিতে এটি অনুষ্ঠিত হয়। গত সোমবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা)  আলামিন সুপার মার্কেট সম্মুখে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়,শাহরাস্তি উপজেলা  যুবদলের সভাপতি মোহাম্মদ আলী  আজগরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট শাহিদুল হক মজুমদার সোহেল ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ বিএম পলাশ সদস্য সচিব মোহাম্মদ আজগর হোসেন মিয়াজী।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন নায়ক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রবিউল হোসেন প্রমুখ। ওই সময় বক্তাগণ তাদের বক্তব্য,  বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার থেকে পরিত্রান পেতে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে এবং জামিন (মুক্তি) জন্য সরকারের নিকট জোরালো আবেদন করেন।
ওই সভায় বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাধা সৃষ্টি করে পুলিশ  ব্যানার ফেস্টুন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital