বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বাজারে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৩২ পিএম
ছেংগারচর বাজারে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বাজারের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে বাজারের হাজী মার্কেট প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. পরিচালনা কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কমিশনারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্করের সঞ্চালনায় মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপদেষ্টা মো. নুরুল হক সরকার, এনামুল আলম দুলাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জী, সাবেক সভাপতি মো. শাহ আলম প্রধান, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, সিরাজুল ইসলাম সরকার, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনির, মো. মিন্টু, ব্যবসায়ী নূরুল হুদা প্রমুখ।

Model Hospital

মতবিনিময় সভায় ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ কার্যকরী কমিটির সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।