সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আজ থে‌কে ২১৯টি মণ্ডপে শুরু হ‌চ্ছে দুর্গাপূজা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:২৯ পিএম
চাঁদপুরে আজ থে‌কে ২১৯টি মণ্ডপে শুরু হ‌চ্ছে দুর্গাপূজা
সাইদ হোসেন অপু চৌধুরী : আজ ষষ্ঠী পূজায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। করোনা মহামারির কারণে গত দু’বছর স্বাত্ত্বিক পূর্জা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুর্গাপূজা। তবে এবার সেই সীমাবদ্ধতা কেটেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। আজ থেকে মন্ডপে মন্ডপে শোনা যাবে ঢাকের বাদ্য, চন্ডী ও মন্ত্রপাঠ, কাঁসার ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনি।

এবার সম্প্রতির বাংলোদেশে প্রতি বছরের ন্যায় চাঁদপু‌রেও এবারও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ষষ্ঠী‌বি‌হিত পূজার মধ‌্যদি‌য়ে আজ থে‌কে শুরু হচ্ছে। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

জেলার ৮টি উপজেলায় ২১৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার জন‌্য প্রস্তুত। এ গুলো হলো : চাঁদপুর সদরে ৩৬টি ,হাজীগঞ্জে ২৯ টি, কচুয়ায় ৪১টি, হাইমচরে ৬টি,শাহরাস্তি ১৮টি, ফরিদগঞ্জে ২০টি, মতলব দক্ষিণে ৩৮টি এবং মতলব উত্তরে ৩৮টি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ রয়েছে।

চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর জানান, এবছর চাঁদপুর সদর উপজেলায় মোট ৩৬টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।  ৩৬টি পূজা মন্ডপ হলোঃ শ্রীশ্রী কালীবাড়ি মন্দির, শ্রীশ্রী গোপাল জিউর আখড়া, শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রম,  গুহ বাড়ি, মেথা রোড মিনার্ভা পূজা মন্ডপ, গুয়াখোলা কুন্ডুর বাড়ি পূজা মন্ডপ, মজুমদার বাড়ি পূজা মন্ডপ, পুরান বাজার বারোয়ারি পূজা মন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, নিতাইগঞ্জ পূজা মন্ডপ, পুরান বাজার ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মন্ডপ, নিতাইগঞ্জ রণজিৎ দাশের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শিতলা মায়ের মন্দির পূজা মন্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ, মেরকারি রোড হরিজন পল্লী দুর্গা মন্ডপ, মহামায়া দত্তবাড়ি দূর্গা মন্ডপ, মৈশালবাড়ি দূর্গা মন্ডপ, শিলন্দিয়া  সার্বজনীন দূর্গা মন্ডপ, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি দুর্গা মন্দির, নতুন বাজার প্রতাপ সাহার দুর্গা মন্দির, উত্তর চর বাকিলা বড় সূত্রধর বাড়ি  দূর্গা মন্ডপ, বাবুরহাট স্বগিয় রমেশ দাশের বাড়ি দুর্গা মন্দির, স্বর্ণ খোলা সন্তুষি মায়ের মন্দির, মহা বীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মায়ের মন্দির, পানের গোলা দুর্গা মন্দির, ডাসাদী স্বর্গিয় সুরেশ দাসের বাড়ি দুর্গা মন্দির,পুরান বাজার নবতারা দুর্গাপূজা মণ্ডপ, বালিয়া রাধাগোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ি দুর্গা মন্দির, শিলন্দিয়া  নান্টু দেব বাড়ি দুর্গা মন্দির, দাসপাড়া প্রভাতী সংঘ।

Model Hospital

এ বছর নতুন করে জে এম সেনগুপ্ত সড়কের কিছু সংখ্যক উদ্যোমি তরুন একত্রিত হয়ে শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অকাল বোধ সংঘ নামে দূর্গা পূজার প্রস্তুতি  নিয়েছে। সব মিলিয়ে চাঁদপুর সদর উপজেলায় ৩৬ টি পূজার আয়োজন করেছে।

জেলা‌ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য প‌রিষ‌দের সাধারণ সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট রন‌জিৎ রায় চৌধুরী ব‌লেন, শারদীয়া দূর্গা পূজাকে ঘি‌রে উৎস‌বের আ‌মেজ বিরাজ কর‌ছে সনাতন ধর্মালম্বী‌দের মা‌ঝে। সম্প্রী‌তির এ উৎসব‌কে সাম্প্রদা‌য়িক গোষ্ঠী ভালভা‌বে নি‌চ্ছে না। গত বছ‌রের ন‌্যায় যেন উৎসব ভুল‌ন্ঠিত না হয় সে‌দি‌কে সক‌লের নজর রাথ‌তে হ‌বে।

হ‌রিবোলা স‌মি‌তির সভাপ‌তি ও সাংস্কৃ‌তিক সংগঠক অজয় কুমার ভৌ‌মিক ব‌লেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ পূজা‌কে ঘি‌রে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মে‌তে উ‌ঠে‌ছে। ত‌বে সম্প্রী‌তির এ উৎসব‌কে ঘি‌রে সক‌লের মা‌ঝে কিছুটা সংঙ্কা র‌য়ে‌ছে।

সরকারিভাবে চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখা চাঁদপুরের ২১৯ টির প্রতিটি মন্ডপের জন্যে ৫ শ কেজি হিসেবে ১১০ মে.টন চাল বরাদ্দ দিয়েছে ।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।