শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে দুর্গোৎসব ঘিরে সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৭ এম
ফরিদগঞ্জে দুর্গোৎসব ঘিরে সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ফরিদগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও মো. মেহেদী হাসান মানিক।

চাঁদপুরের ফরিদগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বারপাইকা মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব শরীফ, সাহাপুর মোহাম্মদ চৌধুরী গাজী মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।
সভায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা শাখার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিভিন্ন জামে মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক এবং আলেম-ওলামাবৃন্দ।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো অশুভ বা প্রতিক্রিয়াশীল চক্র যেন আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে মসজিদের সম্মানীয় খতিব ও ইমাম সাহেবানগণ জুমার খুতবায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করবেন।”
একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও সতর্ক থাকার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী অপপ্রচারের সুযোগ কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, ফরিদগঞ্জ সবসময়ই ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্দ্বিধায় ও নিরাপদে পালন করতে পারেন, প্রশাসন সে বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।