শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী ১১১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৪:৩০ পিএম
কচুয়ায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী ১১১ জন

মো: রাছেল, কচুয়া : আসন্ন কচুয়া ইউপি নির্বাচনে ৫ম ধাপেতৃনমূল থেকে প্রার্থীতা বাছাইয়ের মাধ্যমে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক কচুয়া উপজেলা আওয়ামী লীগ ১২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা সম্পন্ন হয়। ওই সভায় কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থেকে ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১২টি ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা সম্পন্ন হয়।

এতে ১২টি ইউনিয়নে ১১১জন প্রার্থী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশা করে নাম প্রস্তাব করেন। তাদের মধ্যে সাচার ইউনিয়নে ৭ জন, পাথৈর ইউনিয়নে ৯জন, বিতারা ইউনিয়নে ১১ জন, পালাখাল মডেল ইউনিয়নে ৫ জন, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে৯ জন, উত্তর কচুয়া ইউনিয়নে ১৩জন, সদর দক্ষিন ইউনিয়নে ৮জন,কাদলা ইউনিয়নে ১১ জন, কড়ইয়া ইউনিয়নে ১৪জন , গোহট উত্তর ইউনিয়নে ৮জন , গোহট দক্ষিণ ইউনিয়নে ১১জন, আশ্রাফপুর ইউনিয়নে ৫জন।

এদিকে কচুয়ায় ১২টি ইউনিয়নের বর্ধিত সভা উৎসবমূখর ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোরহাব হোসেন সোহাগ চৌধুরী জানান- দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক সকলের সহযোগিতায় আমরা ১২টি ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করেছি। নিয়ম অনুযায়ী জেলায় পরবর্তীতে কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা পাঠানো হবে। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে যাকে নৌকার মাঝি মনোনীত করবেন আমরা তাদের পক্ষে নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital