বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আ’লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:২৬ পিএম
মতলব উত্তরে আ’লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের ছেংগারচর বাজারের সড়ক প্রদক্ষিণ করে। পরে পার্টি অফিসে এসে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য শাহআলম সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌরসভার সহায়ক সদস্য মফিজল ইসলাম, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল্লাহ সরকার প্রমুখ।

পৌরসভার সহায়ক সদস্য শামীম সরকার, শহীদুল্লাহ সরকার, বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা ওমর খান, হারুন, সোলেমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা তিনি সাবেক মন্ত্রী তার নির্দেশে ত্যাগী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান তারা ভালো মনের মানুষ। এবং কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতা। মতলব উত্তরে তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন নেতাদের বিরুদ্ধ একজন রাস্তার মানুষ দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হুমকি দেওয়া মানে দলের জন্য বিশাল ক্ষতি এবং দলে আন্তকোন্দল সৃষ্টি হয়। তাই দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, কৃষক লীগ বহিস্কৃত মনির হোসেন মোল্লা নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।