বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ মুক্ত দিবসে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির শ্রদ্ধা জ্ঞাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪:৪৪ পিএম
ফরিদগঞ্জ মুক্ত দিবসে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির শ্রদ্ধা জ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ফরিদগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত হয়।  এই দিনটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সহিদ মিনারে পাশের শহীদ স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদের নেতৃত্বে শহীদ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিআডিবির হিসাব রক্ষক কুলসুমা আখন্দ নুপুর, সহকারী হিসাব রক্ষক যুগোমায়া রানী কর্মকার, মাঠ সংগঠক আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, অফিস সহায়ক শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital