বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরাজীকান্দি ইউপিতে জেলেদের মাঝে চাউল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১:০০ পিএম
ফরাজীকান্দি ইউপিতে জেলেদের মাঝে চাউল বিতরণ

মতলব উত্তর ব্যুরো : নিষিদ্ধকালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

১২ অক্টোবর সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ হাজার ৫০৫ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগীতা করতে হবে। কোন জেলে নদীতে মা ইলিশ ধরতে যাবেন না।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সবাইকে সচতেন থাকতে হবে। মা ইলিশ রক্ষা করে এই ইলিশ আপনারাই ধরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন- সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো. ওলিউল্লাহ, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, সচিব নাছির উদ্দিন খান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন, ইউপি সদস্য মো. খোকন, মো. সাইফুল ইসলাম, হালিম সরকার, গোলাম কাদির, সরোয়ার আহমেদ, ইসমাইল হোসেন, আব্দুল কাদির জিলানী, দেওয়ান অলিউল্লাহ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল বেগম, ফজিলত নেছা, মৌসুমি আক্তার’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।