শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:২৯ পিএম
শাহরাস্তি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পরিষদের   এক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে পরিষদ  মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
সংশ্লিষ্ট আয়োজক সূত্র জানায়,ওইদিন শাহরাস্তি উপজেলা  নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভা প্রদানে এতে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী।
উক্ত আলোচনা সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করা হয়।
এতে ১০টি ইউপির চেয়ারম্যান এবং ইউপি সচিবগণ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় সকলেই অত্র উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহি অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তার সমাপনী বক্তব্যে বলেন, শাহরাস্তির সুন্দর আইন-শৃঙ্খলা পরিস্থিতির মাঝে কোথাও অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে আপনারা দ্রুত বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করুন। তাহলে সংঘটিত পরিস্থিতি অল্পতে সামাল দেওয়া সম্ভব হবে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচনে শাহরাস্তি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের ন্যায় যেন এবারও সন্তোষজনক থাকে সেজন্য সকলের আন্তরিক প্রচেষ্টা ও সচেতন থাকার প্রতি আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ কাজী হুমায়ুন কবির,কৃষি অফিসার মোহাম্মদ আহসান হাবীব, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, মৎস্য অফিসার তৌসিফ  উদ্দিন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মো শাহাবুদ্দিন ।
বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের মধ্যে  সেলিম পাটোয়ারী লিটন, ওমর ফারুক দর্জি, রুহুল আমিন, আবু ইউসুফ পাটোয়ারী, জোবায়দুল কবির বাহাদুর, মনির হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital