শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দৈনিক কালবেলায় যোগদান করলেন সাংবাদিক অমরেশ দত্ত জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩:৩৬ পিএম
দৈনিক কালবেলায় যোগদান করলেন সাংবাদিক অমরেশ দত্ত জয়
দৈনিক কালবেলা পত্রিকাতে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক অমরেশ দত্ত জয় যোগদান করেছেন। প্রথিতযশা প্রবীণ সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক কালবেলা পত্রিকাটির উপ-সম্পাদক দীপঙ্কর লাহেড়ী তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পত্রিকা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র প্রদান করা হয়।
জানা যায়, অমরেশ দত্ত জয় তার শিক্ষাজীবনে ২০১১ সালে সরকারি গভঃ ট্যাকনিক্যাল হাই স্কুল থেকে এসএসসি, ২০১৩ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচ. এস. সি এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এবং ২০১৯ সালে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তাঁর বাবা হারাধন চন্দ্র দত্ত একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী এবং মাতা বাসনা রানী দত্ত একজন গৃহিণী। অমরেশ দত্ত জয় তাদের একমাত্র সন্তান।
দৈনিক কালবেলায় যোগদান প্রসঙ্গে সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেন, ‘আধার পেরিয়ে’ এই স্লোগান কে সামনে রেখে প্রকাশিত দৈনিক কালবেলা-তে নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগদান করেছি। আমার পেশাগত দায়িত্ব পালনে সকল সহকর্মী সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা ও আশির্বাদ কামনা করছি।
উল্লেখ্য, সাংবাদিক অমরেশ দত্ত জয় এর আগে দেশের ঐতিহ্যবাহী পত্রিকা সংবাদ-এ চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাতে স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর প্রতিদিনে নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলার পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম-এ চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাতে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
-প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।