বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুদীতে রাতের আধারে আগুন, অল্পের জন্য বসতঘর রক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৫:৫৩ পিএম
চাঁদপুর বিষ্ণুদীতে রাতের আধারে আগুন, অল্পের জন্য বসতঘর রক্ষা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের বিষ্ণুদী চকিদার বাড়ীতে রাতের আধারে রান্নাঘরে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য বাড়ির বেশ কিছু বসতঘর আগুনের অগ্নিনিলা থেকে রক্ষা পেয়েছে।

বুধবার রাতে বিষ্ণুদী চকিদার বাড়ীর মতিন চকিদারের রান্নাঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘরের পাশে রান্নাঘরে আগুন জ্বলতে দেখে দুই যুবক বাড়ির সবাইকে জানিয়ে তাৎক্ষণিক পানি ডেলে আগুন নিভায়।

স্থানীয়রা জানান, সম্পত্তিগত বিরোধ নিয়ে মতিন চৌকিদারের সাথে চিঠু চৌকিদারের সাথে আদালতের দেওয়ানী মামলা চলে আসছে। এছাড়া মৃত মোবারক মাতাব্বরের মেয়ে মনোজা বেগম ও ছেলে অটোচালক দাদন মাতাব্বর মতিন চৌকিদারের স্ত্রীকে জানে মেরে ফেলার হুমকি। তারপর এই রাতে মতিন চৌকিদারের রান্নাঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তবে মতিন চৌকিদারের সহধর্মিনীকে যারা হুমকি দিয়েছে তারাই আগুন লাগিয়েছে বলে বাড়ির মানুষ ধারণা করছেন।
ঘটনার পরে গণমাধ্যম কর্মীরা আগুন লাগার সংবাদ শুনে মতিন চৌকিদারের বাড়িতে গেলে মনোজা বেগম ও তার ভাই দাদন ক্ষিপ্ত হয়ে লোকজন সাথে নিয়ে এসে আবারও হুমকি দেয়। এই ঘটনাটি মডেল থানা পুলিশকে জানালে তারা পরবর্তীতে বাড়ি থেকে বের হতে দিবে না ও ঘরের সবাইকে জানে মেরে ফেলার হুমকি দেয়।

Model Hospital

ভুক্তভোগী মতিন চকিদার জানান, প্রতিপক্ষরা খুবই ভয়াবহ খারাপ প্রকৃতির লোক। তারা সম্পত্তি দখল করে নিয়ে প্রায় সময় বাড়িতে এসে হামলা করেছে। আগুন লাগার পূর্বেও তারা হুমকি দেয়। তাদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।